পাকিস্তান সফরে নিরাপত্তা যাচাই

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলছে, এপ্রিল মাসে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তারা একটি বিশেষ দল পাঠাবে।

২০০৯ সালের মার্চ মাসে শ্রীলংকা দলের ওপর সশস্ত্র হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

এরপর থেকে পাকিস্তান আয়োজিত সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে আসছে।

এই পটভূমিতে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরাতে তারা বাংলাদেশ দলকে এ বছরের এপ্রিলে তিনটি একদিনের ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়।

তবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র মোহাম্মদ জালাল ইউনুস বলেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চলতি মাসের মাঝামাঝি নাগাদ একটি বিশেষ দল পাকিস্তান সফর করবে।

তিনি বিবিসিকে বলেন, “যেহেতু সেখানে খেলা হচ্ছে না তাই আমরা এখান থেকে একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট টিম পাঠাবো। স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে ৭/৮ জনের এক টিম পাকিস্তানে যাবে”।

প্যাকটিস পিচে টাইগাররা

প্যাকটিস পিচে টাইগাররা

মি. ইউনুস বলেন, দলের প্রতিবেদনের ভিত্তিতে এবং সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

“তাদের প্রতিবেদন দেয়ার পর আমরা আইসিসির কাছে জানতে চাইবো তারা কোনও অফিসিয়াল পাঠাবে কিনা। যদি প্রতিবেদনে পজিটিভ কোনও কিছু আসে তখন আমরা সরকারের অনুমতি নেবো যে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে যাবে কিনা”।

এদিকে ক্রিকেটারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিবিসিকে জানিয়েছেন, পাকিস্তানের খেলার ব্যাপারে ক্রিকেটাররা খুবই উদ্বিগ্ন।

তিনি বলেন, পাকিস্তানে খেলায় বন্ধ থাকায় কোনও দেশ সেখানে যাচ্ছে না।

''বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের খতিয়ে দেখা উচিত। আমাদের সবার আগে ক্রিকেটার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।''

মি. পাল বলেন, এর আগে শ্রীলংকা দলকে পাকিস্তান নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেয়ার পরও সেখানে হামলা হয়। তাই বাংলাদেশ দলকে পাকিস্তান নিশ্চয়তা দিলেও সেটি প্রশ্নবিদ্ধ থেকে যায়।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻