প্রশ্নপত্র ফাঁস: ১০জন গ্রেফতার

bangla

বাংলাদেশে প্রায়ই প্রশ্ন ফাঁস হয়৻

বাংলাদেশে খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সারা দেশ থেকে ১০জনকে পুলিশ গ্রেফতার করেছে ।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় দেশের সাতটি বিভাগের কমপক্ষে ২৩ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলি বলেন বৃহষ্পতিবার রাতেই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুজন প্রাক্তন ছাত্রকে আটক করা হয়।

তিনি বলেন রাত দুইটার দিকে জসিমউদ্দিন হলের ছাত্ররা তাকে খবর দিলে তিনি পুলিশ নিয়ে সেখানে যান এবং দুইজন ছাত্রকে মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁস করা অবস্থায় হাতেনাতে ধরেন।

মি.আলি আরও বলেন এই প্রশ্নগুলোর সঙ্গে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নের হুবহু মিল রয়েছে।

এদিকে এই একই অভিযোগে কুড়িগ্রাম থেকে আরও আটজনকে আটক করেছে পুলিস।

স্বার্থাণ্বেষী মহল

এই ব্যাপারে খাদ্য বিভাগের প্রশ্ন প্রণয়ন কর্তৃপক্ষ খাদ্য অধিদপ্তরে যোগাযোগ করা হলে সেখানকার একজন কর্মকর্তা এনায়েত হোসাইন বিবিসিকে জানান তাদের কাছে এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।

অভিযোগ আসলে তদন্ত প্রমাণের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশে প্রায়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এর কারণ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিসের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন একদল স্বার্থাণ্বেষী মহল অবৈধ উপায়ে অর্থ লাভ করার জন্য এধরনের কাজ করে থাকেন।

তিনি বলেন অনেক সময় দেখা যায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের কোনও মিল নেই। কিন্তু ততক্ষণে এই অসাধু চক্র বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নেয়৻।

মি.রহমান আরও বলেন পরীক্ষার আগের মুহূর্তে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অসাধু চক্র যেহেতু বিরাট অংকের টাকা আয় করছে তাই সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012

বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻