ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশ

banglaawamileaguebnp

বাংলাদেশ বিএনপি এবং আওয়ামী লীগের পতাকা৻

বাংলাদেশের রাজধানী ঢাকায় একই দিনে রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রধান দুটি দল মুখোমুখি অবস্থানে দাড়িয়েছে।

বিরোধীদল বিএনপি ২৯শে জানুয়ারি গণমিছিলের কর্মসূচি নিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ ঐ দিনই ঢাকায় সমাবেশ ডেকেছে।

বিএনপি অভিযোগ তুলেছে, তাদের আগের নির্ধারিত কর্মসূচির দিনে ক্ষমতাসীন দল সমাবেশ ডেকে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ।

আওয়ামী লীগ বলেছে, কর্মসূচি শান্তিপূর্ণ হলে অন্য কোন পরিবেশ সৃষ্টির সুযোগ নেই।

তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২৯শে জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণমিছিলের কর্মসূচি নেয় বিএনপি এবং এর সমমনা দলগুলো।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার এই মিছিলের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।

কিন্তু ঢাকা মহনগর আওয়ামী লীগ বৃহস্পতিবার রাতে একই দিনে জনসভা করার ঘোষনা দেয়৻

জনমত সৃষ্টি

mirza

আওয়ামী লীগের একটি সমাবেশ (ফাইল ছবি)৻

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো যে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারই অংশ হিসেবে ২৯শে জানুয়ারি জনসভার কর্মসূচি ।

বিএনপি এবং এর সমমনা দলগুলো গত ৯ই জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি শেষে ২৯শে জানুয়ারির এই গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল।

এখন আওয়ামী লীগ ঐ দিনই ঢাকায় জনসভার কর্মসূচি দেয়ায় প্রশ্ন তুলেছে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তাদের মিছিলের কর্মসূচি অনেক আগে ঘোষনা করা হয়েছে।

সরকারের ওপর বর্তাবে

কাজেই সেদিনই আওয়ামী লীগ ঢাকায় সমাবেশ ডেকে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে বলে মি: আলমগির অভিযোগ করেছেন।

mirza

মির্জা ফখরুল ইসলাম আলমগির৻

তিনি মন্তব্য করেছেন, কোন পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকার বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপর বর্তাবে।

তবে মি: হানিফ বলেছেন,ঢাকায় এর আগেও বিভিন্ন সময় একই দিনে বড় দলগুলোর কর্মসূচি পালিত হয়েছে।

তাদের জনসভার কারণে কোন সমস্যা নেই বলে তিনি মনে করেন। মি: হানিফ মন্তব্য করেছেন, বিএনপি তাদের মিছিল নির্ধারিত রুটে শান্তিপূর্ণভাবে করলে অন্য কোন পরিবেশ সৃষ্টির সুযোগ থাকে না।

২৯শে জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভার কর্মসূচি রেখেছে।

আর সেদিন বিএনপি নয়াপল্টন এলাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বাংলা মোটর এলাকায় এসে শেষ করবে বলে দলটির নেতারা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012

বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻