হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া
আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদ নিউইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন।
গত তিন দশক ধরে বাংলা সাহিত্যে জনপ্রিয়তার দিক থেকে এক অপ্রতিদ্বন্দী নাম এই হুমায়ূন আহমেদ একের পর এক সাড়া জাগানো উপন্যাস ছাড়াও সমান তালে নির্মাণ করেছেন চলচ্চিত্র এবং নাটক।
প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই কথাসাহিত্যিককে কাছ থেকে দেখেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন তাঁর মূল্যায়নে কথাসাহিত্যিক হিসাবে হুমায়ূন আহমেদের স্থান বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেই।
তিনি বলেছেন হুমায়ূন আহমেদের সহজ ও সাবলীল লেখার ভঙ্গি তাঁকে ঔপন্যাসিক হিসাবে এই বিশাল জনপ্রিয়তা দিয়েছিল।
বিবিসি বাংলার আকবর হোসেন কথা বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻