আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
লন্ডনের কাছে সারে কাউন্টির বিস্লিতে একটি শ্যুটিং রেঞ্জে গত মাস খানেকেরও বেশি সময় ধরে অনুশীলন করছেন বাংলাদেশের দুইজন মহিলা শ্যুটার - শারমিন আক্তার রত্না এবং তৃপ্তি দত্ত।
এদের মধ্যে রত্না ১০ মিটার এয়ার রাইফেলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন অর্থাৎ নিশ্চিতভাবে লন্ডন অলিম্পিকে প্রতিযোগিতা করছেন তিনি।
অলিম্পিক পর্যন্ত বিস্লির আন্তর্জাতিক শ্যুটিং রেঞ্জে প্রশিক্ষণ নেবেন তিনি।
এই প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এতদিন ধরে বিদেশে রেখে কোনো প্রতিযোগীকে প্রস্তুত করছে বাংলাদেশ।
বিস্লির শ্যুটিং রেঞ্জে বাংলাদেশের প্রতিযোগী শ্যুটার শারমিন আক্তার রত্নার অনুশীলন দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার।
তাদের অনুশীলন ও প্রস্তুতি নিয়ে ভিডিও চিত্রটি প্রযোজনা করেছেন মানসী বড়ুয়া।

বিস্লির আন্তর্জাতিক শ্যুটিং রেঞ্জে অনুশীলন করছেন শারিমন আক্তার রত্না ও তৃপ্তি দত্ত
BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻