আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

তসলিমা নাসরিন
কলকাতার বিশিষ্ট লেখকরাই তাঁর বই-এর উপরে নিষেধাজ্ঞা করিয়েছেন বলে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৻
সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষের মতো লেখকরা আমার বই-এর উপরে নিষেধাজ্ঞা জারি করানোর সুপারিশ করেছিলেন৻ সাধারণত, লেখকরা অন্য লেখকদের বাক স্বাধীনতার জন্যে আন্দোলন করেন৻ এখানে দেখছি লেখকরা লেখকের বই ‘ব্যান’ করানোর জন্যে পথে নামেন বা শাসককে বলেন বা লেখালেখি করেন৻ এটা ভয়ঙ্কর, বলেন তসলিমা নাসরিন৻
তিনি বলেন, বর্তমানে দিল্লীতে তিনি যে কাজকর্ম করছেন তার একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতে কন্যা শিশুর অবস্থা নিয়ে গবেষণা৻
ভারতে কন্যা ভ্রুণ হত্যা উদ্বেগের৻ বস্তুত এই ব্যাপারে বাংলাদেশ ও পাকিস্তানের থেকেও অনেক খারাপ অবস্থায় রয়েছে ভারত৻
সাক্ষাৎকারে নিজের নির্বাসিত জীবন সম্পর্কেও অনেক কথা বলেছেন তসলিমা নাসরিন৻
দিল্লিতে তসলিমা নাসরিনের সাক্ষাৎকারটি নিয়েছেন শুভজিত বাগচি৻
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻