আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার জন্য তারা প্রস্তাব উত্থাপন করেছেন এবং এর বাস্তবায়নের জন্য কূটনীতিকরা চেষ্টাও করে যাচ্ছেন৻ জাতিসংঘের দাপ্তরিক ভাষা বর্তমানে ছ‘টি – ইংরেজি, ফরাসী, রুশ, স্প্যানিশ, চীনা এবং আরবি৻ একটি ভাষাকে জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে একটি দেশের যে বিপুল অর্থ এবং আন্তর্জাতিক প্রভাব দরকার হয় – তার কতটা বাংলাদেশের পক্ষে সম্ভব? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেলে বাংলা ভাষার মর্যাদা বা গুরুত্ব কতটা বাড়বে, আর কিভাবেই বা জাতিসংঘে তা ব্যবহৃত হবে? এ প্রশ্ন নিয়েই বিবিসির পুলক গুপ্ত কথা বলেছিলেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডঃ এ কে আবদুল মোমেনের সাথে৻
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻