সোলস ভোকালিস্ট নাসিম

মেডিয়া প্লেয়ার

souls

ঢাকার রক ব্যান্ড সোলস এর ভোকালিস্ট নাসিম আলী খান।

নাসিম সোলসয়ের সাথে গান গাইছেন ১৯৭৮ সাল থেকে। তবে ১৯৭২ সালে যখন সোলস গঠিত হয় তখন থেকেই তার এই ব্যান্ডের সাথে সম্পৃক্ততা।

গান-গল্পে তিনি জানালেন, কিভাবে বাংলাদেশের স্বাধীনতার খুব অল্প সময় পরেই ব্যান্ড মিউজিকের বিকাশ ঘটলো সে কথা। তাদের কাছে তখন ব্যান্ড মিউজিক করার অভিজ্ঞতা ছিলো কঠিন, নিয়মিত চর্চ্চা আর প্রশিক্ষণের সুযোগ ছিল খুব কম, ছিল ব্যান্ড মিউজিকের বাদ্য যন্ত্রের অভাব আর ছিল ব্যান্ড মিউজিক নিয়ে সমালোচকদের নিন্দা। তবে এর মধ্যে দিয়েই তারা তাদের গান চালিয়ে যেতে থাকেন। ওয়েস্টার্ন রক এর সঙ্গে আধুনিক বাংলা গানের ফিউশন ঘটিয়ে তৈরী করেন একটা নতুন ধারার গান যা পরবর্তীতে পরিচিত হয় বাংলা রক গান নামে। তাই বাংলা রক গানের চল্লিশ বছরের পথ পরিক্রমায় আজকের অবস্থান কে তিনি একটি ‘সাংস্কৃতিক বিপ্লব’ বলে মনে করেন।

বিবিসি’র সাথে গান-গল্প উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012

বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻