চল্লিশে বাংলাদেশ - দ্বিতীয় পর্ব

মেডিয়া প্লেয়ার

১৭ই এপ্রিল ১৯৭১ মেহেরপুরের বৈদ্যনাথতলায় এক আমবাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার।

শেখ মুজিবর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রি পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন মেহেরপুরে তাৎক্ষণিকভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ ছাড়াও তিনি মন্ত্রী হিসাবে অনুষ্ঠানে হাজির করেন ক্যাপটেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। নাম ঘোষণা করেন সশস্ত্র বাহিনীর প্রধানের।

মুজিবনগর সরকারের শপথগ্রহণ

বৈদ্যনাথতলার আমবাগানে মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

এই মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।

মেহেরপুরের বৈদ্যনাথতলা, যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়, সেখানে অস্থায়ী সরকারের শপথগ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেসময় মেহেরপুরের সাবডিভিশনাল অফিসার তৌফিক ই এলাহী চোধুরী, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা।

তিনি বলেছেন ওই অনুষ্ঠান আয়োজনের নানা খুঁটিনাটি কথা।

ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেসময় মাগুরার মহকুমা প্রশাসক ওয়ালিউল ইসলাম। তিনিও বলেছেন তাঁর সেদিনের কিছু অভিজ্ঞতার কথা।

অনুষ্ঠানটি পরিবেশন করেছেন মানসী বড়ুয়া।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻