আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম বাংলাদেশে সফরে বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোন অবস্থাতেই গুলি না করার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, শুধুমাত্র বিরল ক্ষেত্রে আত্মরক্ষার জন্য গুলি করা হতে পারে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বিশ্বাস সীমান্তে গুলিবর্ষণ বন্ধের এ নির্দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শেষ সৈনিকটির কাছেও পৌঁছে দেয়া হয়েছে।
কিন্তু এতে কতটা আশ্বস্ত হতে পারে বাংলাদেশ ?
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জমান বলেন রাজনৈতিক মহল থেকে বারবার আশ্বাস দেয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছেনা।
এনিয়ে তার সাথে কথা বলেছেন বিবিসি বাংলার আকবর হোসেন
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻