আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
ভারতে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাসন্তী গ্রামের তরুণ সাইক্লিস্ট সোমেন দেবনাথ, এইডস এইচআইভি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ৻ ২০০৪ সালের মে মাসে সুন্দরবনের বাসন্তী গ্রাম থেকে যাত্রা শুরু করে প্রায় ৮১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন পৌঁছেছেন ব্রিটেনে৻

সাইক্লিস্ট সোমেন দেবনাথ
যাত্রার শুরুতে প্রায় দেড় বছর ঘুরেছেন ভারতের বিভিন্ন রাজ্যে৻ এরপর গত ছয় বছরে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া এবং বল্টিক সহ পূর্ব ও মধ্য ইউরোপের ৫৬টি দেশ ঘুরে পৌঁছেছেন ব্রিটেনে৻ সাইকেলে এই বিশ্ব পরিক্রমায় এইডস সচেতনতা নিয়ে নানা কর্মসূচীতে অংশ নিয়েছেন৻
১৪ বছর বয়সে খবরের কাগজে পড়েছিলেন এইডসে মৃত এক মানুষের শেষকৃত্য হচ্ছে না, কেউ তাকে ছোঁবে না৻ এরপর থেকে এইডস সম্পর্কে জানার, এই ব্যাধি নিয়ে কাজ করার আগ্রহ জন্মায়৻
সাইকেল চালানোর শখ ছিল ছোটবেলা থেকে৻ এইডস নিয়ে তাই প্রচার প্রচারণার কাজ করতে সাইকেল নিয়েই বিশ্বভ্রমণে বেরনর সঙ্কল্প নেন৻
সোমেন দেবনাথের দীর্ঘ এই সাইকেল পরিক্রমায় সবচেয়ে বড় বাধা আসে যখন ২০০৯ সালে আফগানিস্তানে তিনি তালেবানের হাতে বন্দী হন৻ মণিপুরের জঙ্গলেও এর আগে তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছিল৻
২০২০ সাল পর্যন্ত এই সাইকেল পরিক্রমা চালিয়ে ভারতে ফিরতে চান সোমেন দেবনাথ৻
যাত্রাপথে তাঁর রোমাঞ্চকর কাহিনী ও তাঁর মূল লক্ষ্য নিয়ে তিনি কথা বলেছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়ার সঙ্গে৻
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻