http://www.bbcbengali.com

27 জানুয়ারী, 2005 - প্রকাশের সময় 17:59 GMT

অনুষ্ঠান সম্পর্কে তথ্য

সমসাময়িক ঘটনাবলী নিয়ে সাজানো আমাদের প্রতিটি অধিবেশনেই শুনতে পাবেন সর্বশেষ বিশ্বসংবাদ, প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ। এছাড়াও প্রতিটি আয়োজনেই থাকে খেলার খবর। আর প্রভাতী ও প্রত্যুষায় থাকে ঢাকা ও কলকাতার সংবাদপত্র পর্যালোচনা ।

ম্যাগাজিন অনুষ্ঠানগুলো আমরা সাজিয়েছি পুরো সপ্তাহ জুড়ে। এগুলো আপনারা শুনতে পাবেন:
শনিবার থেকে শুক্রবার, প্রতিদিন রাতের অধিবেশন পরিক্রমায় বিশ্ব সংবাদ এবং সাময়িক প্রসঙ্গের পর।

সাপ্তাহিক আয়োজন (পরিক্রমা ১৬৩০ জিএমটি):
শুক্রবার: প্রামাণ্য ধারাবাহিক
শনিবার: খেলাধূলার খবরের সাপ্তাহিক আয়োজন, মাঠে ময়দানে
রবিবার: শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান, প্রীতিভাজনেষু
সোমবার: ফোন ইন
মঙ্গলবার: এই বিশ্ব
বুধবার: এ সপ্তাহের সাক্ষাৎকার, উল্লেখযোগ্য ব্যাক্তিদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান
বৃহস্পতিবার: বিজ্ঞানের আসর৻

এছাড়াও প্রতি শনিবার প্রবাহতে প্রচারিত হয় ফোন ইন৻

সর্বশেষ বিশ্ব সংবাদ শুনুন (প্রতিদিন ০০৩০, ০১৩০, ১৩৩০ এবং ১৬৩০ জিএমটিতে আপডেট করা হয়।)