http://www.bbcbengali.com

27 জানুয়ারী, 2005 - প্রকাশের সময় 17:37 GMT

গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি

গোপনীয়তার নীতিমালা

আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের প্রশ্নে আমাদের নীতিমালাটি নিম্নলিখিত বিবৃতিতে ব্যাখ্যা করা হয়েছে ।

১. উদ্দেশ্য সংক্রান্ত বিবৃতি
২. অনলাইন ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য
৩. কুকি কাকে বলে?
৪. ব্যক্তিগত তথ্য প্রদান
৫. আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানার অধিকার
৬. ১৬ বছর বা তার কম বয়সের ব্যবহারকারীদের সম্পর্কে
৭. আপনার কুকি কীভাবে খুঁজে পাবেন এবং নিয়ন্ত্রণ করবেন?
৮. কোন সাইট কুকি ব্যবহার করে তা কীভাবে জানবেন?
৯. কুকি কোড কীভাবে দেখতে পাবেন ।

১. উদ্দেশ্য সংক্রান্ত বিবৃতি
আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে হলে অথবা আমাদের সেবা গ্রহণ করতে হলে মাঝে মাঝে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলা হবে (যেমন আপনার নাম, ইমেইল, ঠিকানা ইত্যাদি)। এসব সেবা ব্যবস্থার মধ্যে রয়েছে নিউজ লেটার, প্রতিযোগিতা, ইমেইল এলার্ট, লাইভ চ্যাট, মেসেজ বোর্ড এবং BBCi এর সদস্যপদ।

আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করার মাধ্যমে আপনি বিবিসি এবং তার সেবা ব্যবস্থাকারীকে আপনার পছন্দসই সেবা প্রদানের অনুমতি দিচ্ছেন। আপনি যখনই কোনো ব্যক্তিগত তথ্য দেবেন, আমাদের নীতিমালা অনুযায়ী সেই তথ্য আমরা ব্যবহার করবো। আমাদের সেবা ব্যবস্থা এমনভাবে তৈরী করা হয়েছে, যাতে আপনার চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করা হয়। এ সম্পর্কে বিবিসি প্রচলিত আইন এবং সর্বোত্তম প্রথা অনুযায়ী কাজ করবে।

২. অনলাইন ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য
আপনি যখন BBCi ওয়েবসাইট ব্যবহার করবেন তখন যে ইন্টারনেট পাতা আপনি দেখবেন, সেগুলোর সাথে সাথে কুকি বলে বিশেষ প্রোগ্রাম আপনার কম্পিউটারে ডাউনলোড করা হবে (দ্রষ্টব্য - ৩এ এই ব্যাপারে আরও তথ্য রয়েছে)। সব না হলেও বেশিরভাগ ওয়েবসাইটই এটা করে থাকে কারণ কুকি ব্যবহার করে ওয়েবসাইট প্রকাশক কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন, আপনি ঐ কম্পিউটারের মাধ্যমে আগেও ওয়েবসাইটটি ব্যবহার করেছেন কী না। আপনি যখন দ্বিতীয়বার কোনো ওয়েবসাইটে যান তখন প্রথমবারে রেখে যাওয়া কুকি থেকে এই তথ্য পাওয়া যায়।

কুকি আমাদের যেসব তথ্য দেয় তা ব্যবহার করে আমরা আপনাদের উন্নত সেবা প্রদান করতে পারি এবং আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের সম্পর্কেও আমরা একটা ধারণা পাই। যেমন ধরুণ প্রথমবার ওয়েবসাইটে গিয়ে আপনি শিক্ষা বিষয়ক পাতাগুলো দেখেছিলেন। আপনি পরে যখন আবার আমাদের ওয়েবসাইট ব্যব্হার করবেন, তখন আমরা আপনার কুকি দেখে তা বলে দিতে পারবো এবং শিক্ষা বিষয়ক তথ্যগুলো বিশেষভাবে তুলে ধরতে পারবো।

রেডশেরিফ নামে একটি স্বাধীন পরিমাপ ও গবেষণা কোম্পানী আমাদের পক্ষ হয়ে কুকি এবং সাইটের মধ্যে থাকা কোড ব্যবহার করে আমাদের সাইট ব্যবহারকারীদের সম্পর্কে ব্যক্তিগত নয় এমন সব উপাত্ত জোগাড় করে। এসব কুকি এবং এমবেডেড কোড থেকে আমরা ব্যক্তিগত নয় এমন সব পরিসংখ্যানগত তথ্য জানতে পারি, যেমন ওয়েবপেজ ব্যবহারকারীর সংখ্যা, পেজ ব্যবহারের সময়, ব্যবহারকারীরা কোন পথ ব্যবহার করে ওয়েবসাইটে পৌঁছেছেন, ব্যবহারকারীদের কম্পিউটারের পর্দার সেটিং এবং অন্যান্য সাধারণ তথ্য। এসব তথ্য এবং সাইটের অন্যান্য কুকি থেকে পাওয়া তথ্য ব্যবহার করে বিবিসি তার সেবার মান উন্নয়ন করে।

আপনি যদি রেডশেরিফের কুকি প্রত্যাখান করতে চান, তাহলে ৭ নম্বর দ্রষ্টব্যে ব্যাখ্যা করা নির্দেশিকা ব্যবহার করতে পারেন। এমবেডেড কোড ডিজেবল্ড করতে হলে রেডশেরিফের কাছে privacy@redsheriff.com এই ঠিকানায় সরাসরি ইমেইল করতে হবে। রেডশেরিফের ব্যক্তিগত তথ্য ব্যবহার সম্পর্কিত নীতিমালার ব্যাপারে http://www.redsheriff.com/6.0.0.htm এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

৩. কুকি কাকে বলে ?
আপনি যখন কোন সাইটে প্রবেশ করেন, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটারে একটি কুকি বসানো হয়। কুকি হচ্ছে একটি টেক্সট ফাইল যার মাধ্যমে আমাদের সার্ভার আপনার কম্পিউটারকে চিনতে পারে। কুকি কোন ব্যক্তিকে সনাক্ত করে না। ব্যক্তির ব্যবহার করা কম্পিউটারেকে সনাক্ত করে। সাইট ব্যবহারকারীদের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অনেক সাইটেই কুকি ব্যবহার করা হয়।

কোন কম্পিউটার, ওয়েবসাইটের যেসব পেজে যায় এবং কতক্ষণ থাকে কুকি শুধুমাত্র সেগুলো সম্পর্কে তথ্য জোগাড় করে। অবশ্য, কোন কম্পিউটার ব্যবহারকারী চাইলে তার কম্পিউটারটি এমনভাবে সেট করতে পারেন যাতে সবধরণের কুকি গ্রহণ করা যায়, অথবা নতুন কোন কুকি দেওয়া হলে কম্পিউটার তাকে জানিয়ে দেয়, অথবা সবধরণের কুকি প্রত্যাখানও করা যায়।

৪. আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং তার ব্যবহার
আপনি যখন BBCi এ কোন ব্যক্তিগত তথ্য দেন (যেমন, কোন প্রতিযোগিতা, BBCi কমুনিটি সার্ভিসে অথবা BBCi সদস্যপদের জন্য) তখন সেই উপাত্ত আমরা কীভাবে ব্যবহার করি সে সম্পর্কে আপনার প্রতি আমাদের কিছু আইনগত দায়িত্ব রয়েছে।

আমরা সুষ্ঠুভাবে এসব তথ্য জোগাড় করবো, অর্থাত্ কীভাবে এসব তথ্য আমরা ব্যবহার করবো তা আমরা অবশ্যই ব্যাখ্যা করবো। (দ্রষ্টব্য : বিশেষভাবে যেসব ওয়েবপেজে আপনার সম্পর্কে কেন তথ্য জানতে চাওয়া হবে তার ওপর নোটিশ।) এবং আপনার সম্পর্কে তথ্য অন্য কাউকে দেওয়া হবে কী না তা আমরা আপনাকে জানাবো। সাধারণভাবে আপনার দেয়া যে কোন তথ্য বিবিসি তার নিজের মধ্যে এবং তার সার্ভিস প্রদানকারীদের মধ্যে ব্যবহার করবে। একমাত্র আইন বাধ্য না করলে, আপনার সম্মতি ছাড়া এই তথ্য বিবিসির বাইরে অন্য কাউকে দেয়া হবে না। আপনি যদি অশোভন এবং আপত্তিকর কোন বক্তব্য BBCi এর কোথাও পাঠিয়ে থাকেন, তাহলে আপনার ঐ আচরণ বন্ধ করার স্বার্থে বিবিসি আপনার সম্পর্কে যে কোন তথ্য ব্যবহার করতে পারে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে যেমন আপনার নিয়োগকর্তা, স্কুল অথবা ইমেইল প্রভাইডারকে আপনার বক্তব্য এবং আপনার আচরণ সম্পর্কে অবহিত করা।

আপনি যতদিন আমাদের সেবা গ্রহণ করবেন ততদিন আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সংরক্ষণ করবো। সেই উদ্দেশ্য যখন শেষ হবে, অথবা আপনি যখন আর BBCi এর সদস্য হিসাবে থাকতে চাইবেন না, তখন আমরা এসব তথ্য সরিয়ে নেব। তবে নিরাপত্তার স্বার্থে কানেকটারের মত BBCi Community সেবা ব্যবস্থায় মেসেজের বিষয়বস্তু, সদস্যদের নাম, সময় এবং তারিখসহ অন্যান্য লিখিত বিষয়গুলো বিবিসি ছয় মাস সময় সংরক্ষণ করতে পারে। নিবন্ধন না করেও যারা প্রতিযোগিতার মত অন্যান্য BBCi সেবা গ্রহণ করেছেন তাদের সম্পর্কে ব্যক্তিগত তথ্য সেবা প্রদানের স্বার্থে যতদিন প্রয়োজন ততদিন সংরক্ষণ করা হবে। আমরা Data Protection Act 1998 আইন অনুযায়ী সকল ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার নিশ্চয়তা দিচ্ছি।

যদি কখনও BBCi সাইটে আপনাকে জানানো হয় যে ‘‘সেবা ব্যবস্থাপনার কারণে‘‘ আপনার তথ্য ব্যবহার করে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, এর অর্থ হলো আপনি যেসব সেবা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন তার সঙ্গে জড়িত যে কোন কারণে বিবিসি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন, আপনাকে একটি পাসওয়ার্ড রিমাইন্ডার পাঠানোর জন্য আমরা যোগাযোগ করতে পারি অথবা মেরামতের জন্য কোন বিশেষ সেবা বন্ধ থাকলে আমরা তা আপনাকে জানাতে পারি। আপনি সাইটে যখন আপনার সম্পর্কে তথ্য দেবেন সেসময় আপনার সঙ্গে যোগাযোগের ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করা না হলে, অথবা পরে কোন সময় আপনি এব্যাপারে রাজী না হলে কোন নতুন সেবা ব্যবস্থা বা অন্য কোন সেবার প্রচার ইত্যাদির মত কারণে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো না।

৫. আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য জানতে
যে কোন ভুল সংশোধনের স্বার্থে আপনার সম্পর্কে বিবিসি যেসব ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণ করে তার একটি কপি চাইবার অধিকার আপনার রয়েছে৷ (এর জন্য আমরা £১০ চার্জ করি৷) এজন্য যোগযোগের ঠিকানা: Data Protection Officer, BBC Regulatory Legal Department, Room 3637, White City, London W12 7TS. (ইমেইল: dpa.officer@bbc.co.uk )

৬. ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারী
আপনার বয়স যদি ১৬ বা তার নীচে হয়, তাহলে বিবিসির ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেয়ার আগে আপনার পিতামাতা/অভিভাবকের অনুমতি লাগবে৷ এই অনুমতি ছাড়া আমাদের কাছে ব্যক্তিগত তথ্য জমা দেয়া যাবে না৷

৭. আপনার কুকি কীভাবে খুঁজে পাবেন এবং নিয়ন্ত্রণ করবেন

আপনি যদি Netscape 6.0 ব্যবহারকারী হন:
আপনার টাস্ক বারে ক্লিক করুন:
১. প্রথমে Edit,পরে
২. Preferences
৩. Advanced বোতামে ক্লিক করুন
৪. Cookies বোতামে ক্লিক করুন

আপনি যদি Internet Explorer 6.0 ব্যবহারকারী হন:
১. প্রথমে Tools,পরে
২. Internet Options
৩. Privacy Tab বোতামে ক্লিক করুন
৪. Custom Level বোতামে ক্লিক করুন
৫. 'Advanced' বোতামে ক্লিক করুন
৬. 'override automatic cookie handing' বাক্সে টিক চিহ্ন দিন এবং প্রয়োজনমত Accept, Block or Prompt for action বেছে নিন৷

আপনি যদি Internet Explorer 5.0/5.5 ব্যবহারকারী হন:
1. প্রথমে Tools,পরে
2. Internet Options
3. Security ট্যাবে ক্লিক করুন
4. Custom Level বোতামে ক্লিক করুন
5. IE5 কীভাবে কুকি ব্যবহার করছে, তা দেখতে স্ক্রোল ডাউন করে ছয় নম্বর অপশনে গিয়ে প্রয়োজনমত Accept, Disable or Prompt for action -এ টিক দিন৷

আপনি যদি Internet Explorer 4.0 ব্যবহার করেন:
1. প্রথমে View,পরে
2. Internet Options
3. Advanced tab বোতামে ক্লিক করুন
4. Custom Level বোতামে ক্লিক করুন
5. স্ক্রোল ডাউন করে Security-র নীচে যেখানে হলুদ আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে সেখানে গিয়ে আপনার কুকি নিয়ন্ত্রণের তিনটি অপশনের একটিকে বেছে নিন৷

আপনি View, Options, Advanced -এ যান এবং Warn before Accepting
Cookies বোতামে ক্লিক করুন৷

যদি Netscape 4.0 ব্যবহার করেন:
আপনার টাস্ক বারে ক্লিক করুন:
১. প্রথমে Edit,পরে
২. Preferences
৩. Advanced বোতামে ক্লিক করুন
৪. Cookies লেখা রয়েছে যে বাক্সে সেখানে অপশন ঠিক করুন

৮. আপনি যেসব সাইট ব্যবহার করেছেন সেগুলো কুকি ব্যবহার করে কি না তা কীভাবে জানবেন?
আপনি যদি Netscape 6.0 ব্যবহার করেন:
আপনার টাস্ক বারে ক্লিক করুন:
১. প্রথমে Edit,পরে
২. Preferences
৩. Advanced বোতামে ক্লিক করুন
৪. Cookies বোতামে ক্লিক করুন
৫. View Cookies বোতামে ক্লিক করুন

আপনি যদি Internet Explorer 5.0/5.5 ব্যবহার করেন:
১. প্রথমে Tools,পরে
২. Internet Options
৩. General tab বোতামে ক্লিক করুন
1.Settings বোতামে ক্লিক করুন
2.View Files দেখুন

আপনি যদি Internet Explorer 4.0 ব্যবহার করেন :
আপনার টাস্ক বারে
১. প্রথমে View,পরে
২. Internet Options
৩. ট্যাবের (ডিফল্ট ট্যাব) নীচে ক্লিক করুন
৪. বোতামে ক্লিক করুন
৫. বোতামে ক্লিক করুন

যদি ব্যবহার করেন:
আপনার টাস্ক বারে:
১. প্রথমে View,পরে
২. Options বোতামে ক্লিক করুন
৩. Advanced বোতামে ক্লিক করুন
৪. View Files. বোতামে ক্লিক করুন

Netscape Communicator 4.0
ব্যবহারকারীদের জন্য:
নেটস্কেপ আপনার হার্ডড্রাইভে সবগুলো কুকি একটি ফাইলে সংরক্ষণ করে৷ উইন্ডোজ কম্পিউটারে Cookie.txt নামের ফাইলটিকে খুঁজে বের করুন৷

৯. কুকির কোড কীভাবে দেখতে হয়
কুকির ফাইলটি খুলতে হলে এর ওপর ক্লিক করুন৷ ভেতরে দেখবেন পরপর কতগুলো টেক্সট এবং নম্বর লেখা রয়েছে৷ এই নম্বরগুলো হচ্ছে আপনার সনাক্তকরণ কার্ড৷ যে সার্ভার আপনাকে এই কুকি দিয়েছে শুধুমাত্র সেটি এই নম্বরগুলো দেখতে পাবে৷

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন © ২০০১-২০০২
ব্রডকাস্টিং হাউস,
পোর্টল্যান্ড প্লেস,
লন্ডন,
W1A 1AA