মোবাইল ওয়েবসাইটের সাহায্য

bbcbangla.com/mobile-কে কিভাবে বুকমার্ক করবো?

আপনার পছন্দের ওয়েবসাইটগুলো সেভ করে রাখতে পারবেন ভবিষ্যত ব্যবহারের জন্য৻ bbcbangla.com/mobile ওয়েবসাইটে `বুকমার্ক`, `এ্যাড বুকমার্ক` অথবা আপনার ফোনের `ফেভারিটস` অপশন ব্যবহার করে এটা করা যায়৻ এরপর ‘বুকমার্ক/ফেভারিট‘ মেন্যু থেকে বিবিসির লিংকটি ব্যবহার করে সরাসরি bbcbangla.com/mobile ওয়েবসাইটে চলে যেতে পারবেন৻ এ বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য আপনার মোবাইলের ব্যবহারের ম্যানুয়াল দেখতে পারেন৻

bbcbangla.com/mobile ওয়েবসাইটের ঠিকানা কি?

http://www.bbcbangla.com/mobile

এই ঠিকানা আপনার মোবাইলের `বুকমার্ক/ফেভারিটস‘-এ সেভ করে রাখলে পরবর্তীকালে প্রতিবারের জন্য আপনাকে ঠিকানাটি টাইপ করতে হবে না৻

bbcbangla.com/mobile ওয়েবসাইট ব্যবহারের জন্য কত ব্যয় হবে?

মোবাইলের বিষয়বস্তু ব্যবহারের জন্য বিবিসিকে কোন অর্থ দিতে হবে না৻ তবে আপনি কী পরিমাণ উপাত্ত ব্যবহার করবেন তার ওপর ভিত্তি করে আপনার মোবাইল ফোন কোম্পানি আপনাকে হয়তো চার্জ করতে পারে৻ আপনার বর্তমান ট্যারিফে কী পরিমাণ উপাত্ত ব্যবহার হচ্ছে, যদি সেটি জানা না থাকে, তাহলে আপনার ফোন কোম্পানির সাথে যোগাযোগ করুন৻

খরচ কমানোর উপায়

মোবাইল ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে বেশ কয়েকটি উপায় রয়েছে:

- ডেটা বান্ডেল বেছে নিন৻ আপনি যদি নিয়মিতভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে মাসিক কিংবা প্রতিদিনের জন্য নির্দিষ্ট হারে ডেটা প্যাকেজ ব্যবহার করলে আপনার মাসিক খরচ কমে যাবে৻ অতিরিক্ত তথ্যের জন্য আপনার ফোন কোম্পানির সাথে যোগাযোগ করুন৻

- ওয়াই-ফাই ব্যবহার করুন৻ ওয়াই-ফাই ব্যবহার করতে পারে এমন ফোনের সংখ্যা এখন বাড়ছে৻ আপনার বাড়ির ওয়্যারলেস ব্রডব্যান্ড কিংবা ওয়্যারলেস হটস্পট ব্যবহার করে আপনি স্বল্প ব্যয়ে bbcbangla.com/mobile ওয়েবসাইটে যেতে পারবেন৻

ওয়েবসাইট লিংক করার ক্ষেত্রে বিবিসির নীতিমালা কী?

সম্পাদকীয় নীতিমালার সাথে প্রাসঙ্গিক হলে, bbcbangla.com/mobile বাইরের ওয়েবসাইটের লিংক যোগ করে৻ নগদ অর্থ বা সেবার বিনিময়ে কিংবা অন্য কোন বিষয় বিবেচনা করে আমরা অন্য ওয়েবসাইটের লিংক ব্যবহার করি না৻

bbcbangla.com/mobile তার বিষয়বস্তুর সাথে সম্পাদকীয়ভাবে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর লিংক ব্যবহার করে বলেই ধরে নেয়া হয়৻ এগুলো ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত বলেও ধরে নেয়া হয়৻

বিবিসি তার ওয়েবসাইটে প্রকাশিত বিষয়বস্তুর জন্য দায়ী নয়। তবে সম্পাদকীয় প্রাসঙ্গিকতার স্বার্থে নিয়মিতভাবেই এগুলো পর্যালোচনা করা হয়৻ বাইরের লিংক ব্যবহার করার অর্থ এই নয় যে, বিবিসি এগুলোকে সমর্থন দেয়৻

বিবিসি বাইরের লিংকের যথাযোগ্যতা নিয়ে সবসময়ই আপনার মতামতকে স্বাগত জানায়। আপনি যদি কোনো মন্তব্য করতে চান, তবে যে ফরম দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻