গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি

ভূমিকা ও সাধারণ নীতিমালা

বিবিসির ওয়েব সাইটগুলো ব্যবহারের সময় আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে বিবিসি বদ্ধপরিকর৻

বিবিরি ওয়েব সাইটগুলো পুরোপুরি ব্যবহার করতে কখনও কখনও আপনাদের ব্যক্তিগত নানা তথ্য বিবিসিকে জানাতে হয়৻

আপনার দেওয়া তথ্য ডেটা প্রোটেকশন এ্যক্ট এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে প্রযোজ্য সব ব্রিটিশ আইন অনুযায়ী ব্যবহার করা বিবিসির জন্য বাধ্যতামূলক৻

বিবিসির ওয়েব সাইটগুলোতে অনেক সময় তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন ওয়েব সাইটের লিঙ্ক দেওয়া থাকে৻ বাইরের এসব ওয়েব সাইটের বিষয়বস্তুর ব্যাপারে বিবিসির কোন দায়বদ্ধতা নেই এবং আপনি নিজ দায়িত্বে এগুলো ব্যবহার করতে পারে৻

বিবিসি আমার সম্পর্কে কি ধরণের তথ্য সংগ্রহ করবে?

বিবিসির নিউজলেটার, প্রতিযোগিতা, লাইভ চ্যাট এবং ম্যাসেজ বোর্ডের মতো ওয়েব সাইটগুলেঅ ব্যবহার করতে গেলে আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হতে পারে৻ যেমন আপনার নাম. ই মেইল, ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর অথবা জন্ম তারিখ৻

নির্ধারিত জায়গায় আপনার তথ্য লেখার পর বিবিসি অঅপনাকে আপনার পছন্দের সার্ভিস ব্যবহার করার সুযোগ দেয়৻

বিবিসি এক্ষেত্রে কিছু কুকি ব্যবহার করে৻ কুকি হলো খুব সামান্য কিছু ডেটা, যার মাধ্যমে ওয়েব সাইটে আপনার পছন্দ অপছন্দের তথ্য সংরক্ষিত থাকে৻ এতে করে বিবিসি আপনার পছন্দ অনুযায়ী ওয়েব সাইটগুলো উপস্থাপন করতে পারে৻ আপনি আপনার ওয়েব ব্রাউজারে এসব কুকি ঢোকার অনুমতি দিতে পারেন, এজন্য নোটিফিকশনের অপশন রাখতে পারেন আবার কুকি ঢোকার অনুমতি নাও দিতে পারেন৻

একইভাবে আমরা আইপি এড্রেস সংগ্রহ করি (আইপি হলেঅ একটি নির্দিষ্ট নম্বর যার মাধ্যমে একটি নির্দিষ্ট কম্পিউটার বা নেটওয়ার্কের কোন নির্দিষ্ট যন্ত্রকে সনাক্ত করা যায়)৻

বিবিসির ওয়েব সাইটগুলো আপনার পছন্দ মতো উপস্থাপন করতে আম,রা সফটওয়ারের মাধ্যমে এসব আইপ এড্রেস এবং কুকি বিশ্লেষণ করি৻ তবে আপনার ব্যক্তিগত তথ্য ভান্ডার গড়ে তুলতে এসব তথ্য কখনই ব্যবহার করা হয়না এবং নিয়মিত বিরতিতে এসব নষ্ট করে ফেলা হয়৻

এছাড়াও আপনি ইউ.কে.র ভেতর থেকে বা বাইরে থেকে বিবিসির ওয়েব সাইট ব্যবহার করছেন কিনা, তাও এই আইপি এড্রেসের মাধ্যমে নির্ধারণ করা হয়৻

আপনার বয়স যদি ষোল বা এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে বিবিসির ওয়েব সাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেবার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন৻ অভিভাবকের অনুমতি ছাড়া বিবিসি ওয়েব সাইটে কোন তথ্য দেওয়া নিষিদ্ধ৻

বিবিসি আমার ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করবে?

অল্প কয়েকটি ক্ষেত্রে বিবিসি আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে৻ এরমধ্যে রয়েছে, ‘সার্ভিস এ্যডমিনিস্ট্রেশন পার্পাস‘ যেমন আপনি যে ওয়েব সাইট ব্যবহার করছেন সে সংক্রান্ত প্রয়োজনে বিবিসি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে৻

আইনগত বাধ্যবাধকতা থাকলে বা আইনগত নিষেধাজ্ঞা না থাকলে বিবিসি আপনার দেওয়া তথ্য গোপন রাখবে৻

বিবিসির ওয়েবসাইটে আক্রমনাত্মক, আপত্তিকর অথবা যথাযথ নয় এমন কিছু পোষ্ট করলে বা পাঠালে, বা অন্য কোনভাবে বিবিসির ওয়েবসাইটের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে, তা বন্ধ করতে বিবিসি আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে৻

বিবিসি কতদিন আমার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে?

বিবিসির ওয়েবসাইট ব্যবহার করতে, আপনার ব্যক্তিগত তথ্য যতদিন প্রয়োজন বিবিসি সংরক্ষণ করবে৻ এছাড়া আপনি যদি বিবিসির কোন ওয়েবসাইটে কিছু লিখে থাকেন বা পাঠিয়ে থাকেন, তা যুক্তসঙ্গত সময় পর্যন্ত সংরক্ষণ করা হবে৻

পূর্ণাঙ্গ এবং সর্ব সাম্প্রতিক বিবিসি প্রাইভেসি পলিসি জানতে পারবেন আমাদের মূল ইংরেজী ওয়েবসাইটে: http://www.bbc.co.uk/privacy

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻