BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 24 ডিসেম্বর, 2008 - প্রকাশের সময় 19:18 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
বিশেষ নির্বাচনী বাংলাদেশ সংলাপ
 
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি), তাঁদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৻

এই দুই দলের ইশতেহার নিয়ে ডিসেম্বরের ২০ তারিখে আওয়ামী লীগের এবং ২১ তারিখে বিএনপির ইশতেহার নিয়ে আয়োজিত হয় বাংলাদেশ সংলাপের দুইটি বিশেষ সংস্করণ৻

আমন্ত্রিত দর্শকরা মিলনায়তনে ঢোকার সময় ইশতেহার দুটোর প্রসঙ্গে লিখিত প্রশ্ন জমা দেন, সেগুলো থেকেই বাছাই করে নেয়া হয় এই বিশেষ সংলাপ দুটোর প্রশ্ন সমূহ।

প্যানেল সদস্যরা এবং উপস্থিত দর্শকরা উত্থাপিত প্রশ্নের উপর তাদের মতামত জানান। সেই সাথে দর্শকরা প্রশ্নের উপর বিভিন্ন সম্পুরক প্রশ্ন করারও সুযোগ পান।

আওয়ামী লীগের প্রতীক: নৌকা

আওয়ামী লীগের ইশতেহার নিয়ে আয়োজিত সংলাপে দলটির পক্ষ থেকে অংশ নেয়া প্যানেলের সদস্যরা ছিলেন দলটির তথ্য ও গবেষণা সম্পাদক নূহ্ আলম লেনিন, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মসিউর রহমান এবং অর্থনীতিবিদ ডঃ আবুল বারাকাত৻

এই বিশেষ সংলাপটি
সম্প্রচার হয় ২২শে ডিসেম্বর৻

বিএনপি-র প্রতীক: ধানের শীষ

বিএনপি-র ইশতেহার নিয়ে আয়োজিত সংলাপে দলটির পক্ষ থেকে অংশ নেয়া প্যানেলের সদস্যরা ছিলেন দলটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং মৌচাকে ঢিল সাময়িকীর সম্পাদক সাংবাদিক শফিক রেহমান৻

এই বিশেষ সংলাপটি
সম্প্রচার হয় ২৩শে ডিসেম্বর৻

বাংলাদেশ সংলাপের এই অয়োজনদুটোর সঞ্চালক ছিলেন শাকিল আনোয়ার, আর প্রযোজনায় ছিলেন ওয়ালিউর রহমান মিরাজ৻ অনুষ্ঠানদুটো ধারণ করা হয় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি