BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 22 ফেব্রুয়ারী, 2008 - প্রকাশের সময় 22:35 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
পুর্নবাসন ও বাসস্থান নির্মাণে অগ্রগতি সামান্য
 
A victim in Dublar Char
দুবলার চরে ক্ষতিগ্রস্ত এক গ্রামবাসী
বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার মানুষ বলছেন ঝড়ের ১০০দিন পরেও পুর্নবাসন ও বাড়িঘর তৈরীর কাজে ‌উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি৻

ত্রাণ বিতরণের কাজে সম্বন্য়ের অভাবের অভিযোগও তুলেছেন স্থানীয় মানুষজন৻

গত ১৫ই নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড়৻ সরকারী হিসাবে এই ঝড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন৻

ঝড়ে অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাগেরহাটের শরণখোলায় ঝড়ের পরপরই গিয়ে ধ্বংসের চেহারা দেখেছিলেন বিবিসির সংবাদদাতা আকবর হোসেন৻

সেখানে পুর্নবাসনের কাজ কতটা এগিয়েছে, বিধ্বংসী ঐ ঘূর্ণিঝড়ের তান্ডবের পর সেখানকার মানুষ কতখানি ঘুরে দাঁড়াতে পেরেছেন তা নিয়ে শুক্রবার ২২শে ফেব্রুয়ারী বিবিসির এক আয়োজনে শরণখোলার মানুষজনের সঙ্গে কথা বলেছেন আকবর হোসেন৻


 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি