15 ডিসেম্বর, 2007 - প্রকাশের সময় 13:19 GMT
গত কয়েক দশকে বাংলাদেশের গণমাধ্যম উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে৻ গণতন্ত্রকে কার্যকর রাখতে হলে একটি মুক্ত ও সবল গণমাধ্যমের অবশ্যই প্রয়োজন৻ আগামী দিনগুলিকে সামনে রেখে বাংলাদেশের গণমাধ্যম কিভাবে সামনে এগিয়ে যাবে? কিভাবে রক্ষা করবে তার স্বাধীনতা? আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি তার সামাজিক দায়বদ্ধতাই বা কতটুকু থাকবে?
এ নিয়ে একটি বিশেষ আলোচনায় বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফার সাথে যোগ দিয়েছেন দা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, প্রাক্তন রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এবং বেতার ও টেলিভিশনের স্বায়ত্ত্বশাসন সংক্রান্ত সরকারী কমিশনের সাবেক সভাপতি মো. আসাফুদ্দৌলা৻
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ১৪ই ডিসেম্বর ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধারণ করা হয়েছিল৻
আলোচনাটি শুনতে
পুরনো অনুষ্ঠান
ঢাকা: অগ্রগতি কোন পথে?
বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে বড় ১১টি শহরের মধ্যে অন্যতম৻ তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের জনসংখ্যা ইতোমধ্যেই এক কোটি ছাড়িয়ে গেছে৻ কয়েক দশক পর এই শহরের চিত্রটা কেমন দাঁড়াবে?
বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফার সাথে আলোচনায় যোগ দিয়েছিলেন পরিবেশ বিষয়ক সংস্থা বেলার পরিচালক সৈয়েদা রেজোয়ানা হাসান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজামুদ্দিন আহমেদ, সিপিবি সভাপতি মন্জুরুল আহসান খান, বিএনপি নেতা আব্দুল মান্নান এবং আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী৻
আলোচনাটি শুনতে