ভারতের অর্থনীতি আগামী এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে সেরা পাঁচ অর্থনীতির সমান হবে৻ খ্যাতনামা আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগকারী ব্যাংক, গোল্ডম্যান স্যাক্স, সম্প্রতি এক রিপোর্টে এই ভবিষ্যতবাণী করেছে৻ এতে আরও বলা হয়েছে, আগামী পনের বছরের মধ্যে ভারতের মানুষ ধনী হবেন চারগুন৻ তবে এর জন্যে ভারতকে কিছু মূল্যও দিতে হবে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে৻ একদিকে ভবিষ্যত প্রাচুর্যের হাতছানি, অন্যদিকে প্রবল দারিদ্রের বর্তমান বাস্তবতা৻ এই দুই ধারার মাঝখানে ভারতের প্রকৃত অবস্থা আসলে কী? এনিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বিশেষ আয়োজনের অংশ হিসাবে বিবিসি বাংলার নানা অনুষ্ঠান৻ পরিবেশ পরিবর্তনে বিপন্ন সুন্দরবনের দ্বীপ বিশ্বব্যাপী পরিবেশের পরিবর্তনের সাথে সাথে সুন্দরবন অঞ্চলে বঙ্গোপসাগরের জলের উচ্চতা বাড়ছে৻ বিজ্ঞানীরা বলছেন এর ফলে আগামী ২০২০ সালের মধ্যে সুন্দরবনের ভারতীয় অংশের ১২টি দ্বীপের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৻ এরই মধ্যে মানুষের বসতি রয়েছে এমন ৬টি উপকূলীয় দ্বীপকে বিপদজনক বলে ঘোষণা করা হয়েছে৻ বিজ্ঞানীরা হুঁশিয়ারী দিয়েছেন এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী ১৪ বছরে পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন অঞ্চলে প্রায় ৭০ হাজার মানুষ উদ্বাস্তু হবেন৻ এ নিয়ে কল্পনা প্রধানের চার পর্বের সরেজমিন প্রতিবেদন৻ এছাড়াও বিবিসির ইংরেজী ওয়েবসাইটে রয়েছে নানান খবরের সমাহার৻ |