|
বাংলাদেশ সংলাপের সর্বশেষ আয়োজন
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশ সংলাপের তৃতীয় অধ্যায় এখন চলছে৻ এর মাঝে পুরো মার্চ মাস ধরে দেশের বিভিন্ন শহরে সংলাপ সঞ্চালন করেছেন বেশ ক‘জন অতিথি
উপস্থাপক৻
বাংলাদেশ সংলাপের কাঠামো এবং ক্ষুরধার সম্পাদকীয় নিয়ন্ত্রণ কিন্তু সেই আগের মতই রয়েছে৻ একই মঞ্চে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের সদস্যরা আমন্ত্রিত দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছেন, এবং নিজেদের মাঝে আলোচনা-বিতর্ক করছেন৻ আমন্ত্রিত দর্শকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁদের প্রশ্ন এবং মতামত প্যানেলের কাছে উপস্থাপন করতে পারছেন, সরাসরি, কোন রকম রাখ ঢাক না রেখেই৻ বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে প্রতি শনিবার, তবে বিবিসি বাংলা রেডিওতে তা প্রচারিত হচ্ছে রোববার (বাংলাদেশ সময়) রাত আটটা থেকে রাত ন‘টা পর্যন্ত৻ আর চ্যানেল আই টেলিভিশনে তা দেখানো হচ্ছে সোমবার রাত ৮টায়৻ বাংলাদেশ সংলাপের গোড়া থেকেই এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি অব্যাহত রাখার জন্য বিবিসি বাংলার কাছে অনুরোধ এসেছে অনেক৻ অনেকের কাছেই এই অনুষ্ঠানটি অত্যন্ত অভিনব এবং সময়োপযোগী বলে মনে হয়েছে৻ আর সেই অনুরোধে সাড়া দিয়েই সংলাপ এখন তৃতীয় পর্যায়ে৻ আর এই পর্যায়ে সংলাপ মাঝে মধ্যেই বেরিয়ে এসেছে ঢাকা শহরের গন্ডীর বাইরে, আপনাদের আরও কাছে৻ তবে প্রথম পর্যায়ের বাংলাদেশ সংলাপের সাথে এখনকার সংলাপগুলোর কিছু মৌলিক পার্থক্যও রয়েছে৻ যেমন, প্রথম পর্যায়ের সংলাপের প্রতিটি
অনুষ্ঠানে আলোচনা হয়েছিলো নির্ধারিত বিষয়ের ওপর৻ কিন্তু এখন তেমনটি নেই৻ বাংলাদেশ সংলাপ এখন গঠনমূলক আলোচনার একটি মুক্ত প্ল্যাটফর্ম৻
আগরে মতই এসব সংলাপে বিবিসি কোনো পক্ষ নয় এবং বিবিসির নিজস্ব কোনো অবস্থান নেই । বিষয় যাই হোক না কেন, সবকিছুতেই যা গুরুত্বপূর্ণ, তা হল রাজনীতিক ও নীতিনির্ধারকদের সাথে সাধারণ মানুষের মতবিনিময়। কোন্ বিষয়গুলোর গুরুত্ব কতটা সে সম্পর্কে সচেতনতা বাড়ানো, বহুমতের প্রতিফলন ঘটানো এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়ে জাতীয় পর্যায়ে একটি ব্যাপক-ভিত্তিক সংলাপে বিবিসির ভূমিকা হচ্ছে অনুঘটকের। বিবিসি বাংলা শুধু তৈরী করে দিচ্ছে একটি সুযোগ। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||