চল্লিশে বাংলাদেশ

 15 ফেব্রুয়ারি 2012 - 13:53

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছরে ৪০ টি স্মরণীয় ঘটনার প্রত্যক্ষদর্শীদের কথা নিয়ে বিবিসি বাংলার বিশেষ আয়োজন। ২৬শে মার্চ ১৯৭১ সাল। পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে বাঙালিরা। সূচনা হয় স্বাধীনতা যুদ্ধের। কিন্তু কী ঘটেছিল সেদিন? কীভাবে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ? প্রতক্ষ্যদর্শীর জবানীতে সেই কথা শুনুন প্রথম পর্বে

শুনুনসময়কাল: 10:24

  • ১৭ই এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুক্তাঞ্চলে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভা। সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

    শুনুনসময়কাল: 11:44

  • ১২ই মার্চ, ১৯৭২। সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে ভারতের সামরিক বাহিনী। প্রতক্ষ্যদর্শীদের জবানীতে সেই ঘটনার বিবরণ।

    শুনুনসময়কাল: 11:22

  • ৪ঠা নভেম্বর, ১৯৭২, বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল৻ শুনুন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের মুখে সংবিধান রচনার কাহিনী৻

    শুনুনসময়কাল: 11:05

  • ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মত উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। সেই ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ দুই সাক্ষী।

    শুনুনসময়কাল: 11:19

  • ১৯৭৫ সালের ৩রা নভেম্বর। স্বাধীনতা সংগ্রামের শীর্ষস্থানীয় চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করে৻ সেই ঘটনার সাক্ষ্য।

    শুনুনসময়কাল: 12:40

  • ১৯৮১ সালের ৩০শে মে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যুত্থানে নিহত হন৻ ইতিহাসের সেই বিয়োগান্তক ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ।

    শুনুনসময়কাল: 14:14

  • ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমপর্ণ করলো মিত্রবাহিনীর কাছে। সেই বিশেষ দিনটি স্মরণ করলেন প্রত্যক্ষদর্শীরা

    শুনুনসময়কাল: 12:17

  • ১৯৭২ সালে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন যারা, তাদের মুখে সে সময়ের বিবরণ

    শুনুনসময়কাল: 10:06

  • ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ওআইসি-র সদস্যপদ পায় বাংলাদেশ। সেই সদস্যপদ প্রাপ্তির পথ কেমন ছিল? শুনুন সে কথা৻

    শুনুনসময়কাল: 10:22

  • ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়৻

    শুনুনসময়কাল: 13:30

  • বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সশস্ত্র বাহিনীতে এক অভ্যুত্থান৻ এরপরই সূচনা হয় পাল্টা আরেকটি অভ্যুত্থানের৻

    শুনুনসময়কাল: 13:56

  • ২৪শে মার্চ ১৯৮২ সাল। সামরিক আইন জারি করে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে গ্রহণ করলেন রাষ্ট্রপতির ক্ষমতা

    শুনুনসময়কাল: 10:25

  • ১০ই জানুয়ারি ১৯৭২ সাল। পাকিস্তানে কারাবন্দী দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শেখ মুজিবুর রহমান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে দিনের চিত্র

    শুনুনসময়কাল: 10:00

  • বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ২৪শে মার্চ ১৯৭২। সেসময়কার উচ্ছ্বাস প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।

    শুনুনসময়কাল: 10:24

  • স্বাধীনতার মাত্র দুবছর পরেই নতুন বাংলাদেশে হানা দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ, কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে অথবা অনাহারজনিত অসুখে ভুগে মারা গিয়েছিলেন

    শুনুনসময়কাল: 12:57

  • ১৫ই অগাস্ট ১৯৭৫- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের কথা

    শুনুনসময়কাল: 11:15

  • ফেব্রুয়ারি ১৯৭৮। বাংলাদেশে পাঁচদিনের এক ঐতিহাসিক সফরে বিশ্ববরেণ্য মুষ্টিযোদ্ধা মহম্মদ আলিকে নিয়ে আয়োজিত হয়েছিল এক প্রদর্শনী ম্যাচ

    শুনুনসময়কাল: 11:27

  • ১৯৮৩ সালের ২রা অক্টোবর। ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। কিন্তু এর ভিত্তি রচিত হয়েছিলো ১৯৭৬ সালে, চট্টগ্রামের জোবরা গ্রামে।

    শুনুনসময়কাল: 09:59

bbc.co.uk navigation

BBC © 2012

বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻