এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ১৯৭৮ সালে তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। বাংলাদেশ থেকে নীট পোশাক ইওরোপে রপ্তানীর মধ্যে দিয়েই তাঁর এই ব্যবসার শুরু। এরপর '৯৫ সালে এই ব্যবসার খাতিরেই ভারতের মুম্বাই শহরে গিয়ে জি-টিভির কার্যক্রম দেখে তাঁর ইচ্ছা হয় ওই আদলে বাংলাদেশে একটি স্যাটেলাইট টেলিভিশনের প্রচার শুরু করার ।

সেই ইচ্ছা থেকেই সেসময়ে মুম্বই এর একটি চ্যানেল এটিএন-এর এক ঘন্টা সময় ভাড়া নিয়ে অনুষ্ঠান বানানো শুরু হয় এটিএন-বাংলার। একসময় মুম্বাইয়ে এই চ্যানেলটি বন্ধ হয়ে গেলে মাহফুজুর রহমান চেষ্টা শুরু করেন পূর্ণাঙ্গভাবে একটি ২৪ ঘন্টার চ্যানেল শুরু করতে।

থাইল্যান্ডের একটি স্যাটেলাইট ভাড়া নিয়ে , প্রতিদিন কুরিয়ার সার্ভিসে অনুষ্ঠানের টেপ পাঠিয়ে এসময় কার্যক্রম চালায় এটিএন বাংলা। এসময়ে এটিএনএর অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের মান নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল; এর উত্তরে মাহফুজুর রহমান বলেন, অভাবে স্বভাব নষ্ট হয়। অর্থাৎ সেসময় কোন বিজ্ঞাপন পাওয়া যেত না বলে বিটিভি যে সিগারেটের বিজ্ঞাপন নিত না তাই তারা লুফে নিতেন।

আবার বাজেট কম থাকার কারণে তাদের অনুষ্ঠানের মানও ভাল ছিল না। সংবাদ প্রচার করার অনুমতি পাওয়ার পরপরই তার চ্যানেলের জনপ্রিয়তা বেড়ে যায় বলে তিনি জানান। আর একুশে টেলিভিশনের সংবাদ অত্যন্ত জনপ্রিয় ছিল, ফলে সেটি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের সংবাদ আরো দর্শকপ্রিয় হয়ে ওঠে।

এটিএন বাংলায় তাঁর এবং তাঁর স্ত্রী ইভা রহমানের উপস্থিতি অনেক বেশী কেন? এই প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান বলেন, চ্যানেলটি তাঁর; সুতরাং আর সবার মত তিনিও চান টিভিতে তাকে দেখা যাক। তাই তাঁর চ্যানেলে স্বাভাবিকভাবেই তাকে বেশী দেখা যায়।

তিনি বলেন, একইভাবে ইভা রহমান এই চ্যানেলের একজন পরিচালক, শিল্পী হিসেবেও অত্যন্ত উচুঁ মানের এবং তার মতে টেলিভিশনে যেটি সবচেয়ে আগে বিবেচ্য সেই সৌন্দর্যের বিচারে তিনি খুবই সুন্দরী তাই তাকে না দেখানোর কোন কারণ নেই। তিনি বলেন, ইভা রহমানের গান এর অনুষ্ঠান সবচেয়ে বেশী র্দশকপ্রিয়তা পায়।

মাহফুজুর রহমানের সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার মিথিলা ফারজানা৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012

বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻