আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
আলোকচিত্রী শহীদুল আলম রসায়নবিদ্যায় লন্ডনে লেখাপড়া ও শিক্ষকতা করার সময় হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে বেড়াতে যান। যাবার সময় সঙ্গে নিয়ে যান বন্ধুর জন্য ক্যামেরা কিনে আনার অনুরোধ। কিন্তু ফিরে আসার পর বন্ধুটি টাকার অভাবে ক্যামেরাটি কিনতে পারেননি৻

আলোকচিত্রী শহীদুল আলম
সেই ক্যামেরা দিয়ে শখের বশে যে ছবি তোলা শুরু ৮০র দশকে সেটিকেই তিনি পেশা হিসাবে গ্রহণ করেন। ১৯৮৪ সালে দেশে ফিরে পুরোদমে কাজ শুরু করেন।
সম্প্রতি তাঁর একটি আলোকচিত্র প্রদর্শনী সরকার বন্ধ করে দিয়েছে৻ ‘ক্রসফায়ার’ শিরোনামে এই প্রদর্শনীর প্রসঙ্গে কথা বলেন তিনি।
মি. আলম বলেন, এই প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে কোন রক্ত, মারামারি বা মৃতদেহ ছিল না। বরং ছবিগুলো এমনভাবে তোলা যাতে দর্শকদের মনের মধ্যে একটি অজানা আশংকার বোধ সৃষ্টি হয়।
তাঁর আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’ নিয়ে ভবিষ্যতে বিস্তৃত পরিকল্পনা আছে। প্রতিষ্ঠানটিকে একটি মিডিয়া একাডেমীতে পরিণত করার ইচ্ছার কথা জানান তিনি।
শহীদুল আলমের সাক্ষাৎকার গ্রহণ করেছেন মিথিলা ফারজানা৻










